হ্যাঁ, বাংলাদেশে জুলাই বিপ্লবে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেষ ‘পঁয়তাল্লিশ মিনিট’ আগেও বুঝতে পারেনি যে অতি শীঘ্রই তাদের পতন হতে চলছে। তাদের ক্ষমতার অহংকার এবং দাম্ভিকতায় তারা ছিল প্রচণ্ডভাবে বেখেয়াল। নিরাপত্তার চাদর ফুটো হয়ে গেছে-এই বোধ তাদের জাগেনি। তাদেরকে ঘিরে রাখা নিরাপত্তা প্রাচীরের পলেস্তারা খসে পড়ছে। দুনিয়ার সব ফ্যাসিস্টদের মানসিক বৈশিষ্ট্য একই রকম: তারা বন্দুকের নলকে তাদের টিকে থাকার সর্বোত্তম অবলম্বন মনে করে। জনতার শক্তি এবং বিদ্রোহের আঁচ তাদের বোধের সীমায় আসে না।..