• অধ্যক্ষ এর কিছু কথা
  • অধ্যক্ষ : যুথিকা মন্ডল

    অধ্যক্ষ মহোদয়ের বাণী

    পরম শ্রদ্ধেয় মোয়াজ্জেম হোসেন   ও আকলিমা খাতুনের স্মৃতির স্মরণে প্রতিষ্ঠিত  “আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি  কলেজ ” ২০১২ সাল থেকে যাত্রা করে অতি স্বল্প সময়ে সাফল্যের সিঁড়িতে উপনীত হয়েছে। ২০১২ সালে যা ছিল অঙ্কুর আজ তা মহীরুহে পরিণত হয়েছে। ঝালকাঠি জেলার কৃতি সন্তান, গণমানুষের নেতা জনাব আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) মহোদয়ের এর ঐকান্তিক প্রচেষ্টা, সহযোগিতা ও অনুপ্রেরণায় সুনামের সারথি হয়েছে প্রতিষ্ঠানটি । অদ্যাবধি সম্মানিত পৃষ্ঠপোষকতা ও সভাপতি মহোদয়ের দিক-নির্দেশনা ও সার্বিক পৃষ্ঠপোষকতায়  সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষক-শিক্ষিকা, প্রায় ১,২০০জন শিক্ষার্থীর সমন্বয়ে যে প্রাণোচ্ছ্বল পরিবেশ রচনা করতে পেরেছি তাতে অঙ্কুরিত গাছটি আজ ফুলে-ফলে সুশোভিত। এ প্রতিষ্ঠানটি আমি ও আমার সকল শিক্ষক-শিক্ষিকার ধ্যান, গর্ব ও অহংকার। এর উন্নতির জন্য ভাবনা তাই প্রতিনিয়ত।  অধ্যক্ষ পদে যোগদানের পর থেকে প্রতিনিয়ত নিত্য নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি প্রতিষ্ঠানটিকে সর্ব অঙ্গনে শ্রেষ্ঠত্বের মুকুট পরানোর জন্য। আর এ লক্ষ্য অর্জনে সকাল থেকে রাত অবধি সকল শিক্ষককে নিয়ে আমার প্রচেষ্টা প্রতিদিন অন্তহীন।

     এ প্রতিষ্ঠানে আমরা শিক্ষার্থীদের উন্নত পাঠদান নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকি,প্রতি বছর শিক্ষাবর্ষের শুরুতেই পুরো বছরের শিক্ষা কার্যক্রম নির্দেশিকা হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে একাডেমিক ক্যালেন্ডার তুলে দেয়। পঠন- পাঠন প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে নিতে বছরব্যাপী আমরা প্রতিমাসে একটি FT পরীক্ষা, প্রতি ৩ মাস অন্তর ২ টি Mid Semester ও ৬ মাস অন্তর ২ টি Semester পরীক্ষা গ্রহণ করা হয়। এর মাধ্যমে কোনে শিক্ষার্থী পিছিয়ে পড়লে তাকে দ্রুত pull- up করার ব্যবস্থা করা হয়। এছাড়া প্রতিদিন ক্লাসে  Daily Class Test,ও HW পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রতিদিনের পড়া যাচাই করা হয়।পরবর্তীতে PPT ,Pre- Test ও Test  পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের চূড়ান্তভাবে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়। গাইড শিক্ষক পদ্ধতিতে সকল শিক্ষার্থীকে গাইড শিক্ষক দেয়া হয়। প্রতিটি পরীক্ষা শেষে অভিভাবকদের উপস্থিতিতে উত্তরপত্র দেখানো হয় ও রেজাল্ট কার্ড বিতরণ করা হয়। আর এ নিবিড় মনিটরিং ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা চূড়ান্ত সফলতা অর্জন করে। 

    এ প্রতিষ্ঠানে ভর্তি হওয়া প্রত্যেকটি শিক্ষার্থীর যোগ্যতা উন্নয়ন ও মেধা বিকশিত করতে আমরা বদ্ধপরিকর। আমাদের সার্বক্ষনিক প্রচেষ্ঠা ভালো মানুষ গড়ার  পাশাপাশি তাদের সর্বোন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা।

    আমার এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখান থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করে এখন বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যায়ন করছে। আমরা আমাদের শিক্ষার্থীদের উন্নত লেখাপড়ার পাশাপাশি যুগোপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর, আর এ জন্য কলেজে চালু রয়েছে কো- কারিকুলাম কার্যক্রম।  বছরব্যাপী এ প্রতিষ্ঠানের নানাবিধ আয়োজন শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বৃদ্ধিতে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। রয়েছে রোভার, গার্ল ই রোভার  ও বি এন সি সি । এছাড়া বার্ষিক স্পোর্টস, নবীন বরণ,সাইন্স ফেস্টিভ্যাল, বৈশাখী মেলা, ক্লাস পার্টি,ফ্রেন্ডশীফ ক্লাস, আন্ত হাউস প্রতিযোগিতা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উল্লেখযোগ্য। প্রত্যেকটি জাতীয় দিবস আমরা অত্যন্ত ভাবগাম্ভীর্যের মাধ্যমে যথাযথ মর্যাদায় পালন করি,এর মাধ্যমে  আমাদের শিক্ষার্থীরা  মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পাশাপাশি বাঙালির হাজার বছরের ঐতিহ্য সম্বলিত নানান সংস্কৃতির আয়োজন সম্পর্কে জানতে পারে।

     সর্বোপরি এ প্রতিষ্ঠানের চার মূলনীতি শিক্ষা, নৈতিকতা, মানবতা ও দেশপ্রেম কে সামনে নিয়ে এ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে আধুনিক ও মননশীল মানুষ হিসেবে গড়ে তুলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন  ২০৪১ বাস্তবায়নে এবং আধুনিক শিক্ষাবন্ধব ডিজিটাল সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাবো, এটাই আমাদের প্রত্যাশা। এজন্য চাই সকলের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা। আল্লাহ আমাদের সহায় হোন।

    যুথিকা মন্ডল 
    অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
    আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ,  ঝালকাঠি সদর, ঝালকাঠ।


    • প্রতিষ্ঠাতার বাণী
  • আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি)
    বিস্তারিত
    • সভাপতির বাণী
  • মোঃ কাওছার হোসেন
    বিস্তারিত
    • অধ্যক্ষের বাণী
  • যুথিকা মন্ডল
    বিস্তারিত

    • গুগল ম্যাপ

    • গুরুত্বপূর্ণ নাম্বার সমূহ
    • জাতীয় সংগীত
    সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে : 24-11-2028
    Developed by    BAI World Pvt Ltd -2023- ROS System